চালতার আচার (টক-ঝাল-মিষ্টি)

Price range: 450৳  through 850৳ 

Product Code RGB-ACH-CHALTA

রাঙ্গামাটির পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা ফ্রেশ চালতা, আমাদের নিজস্ব রেসিপি আর নিজস্ব মসলায় একদম ঘরোয়াভাবে তৈরি।

স্বাদে টক-ঝাল-মিষ্টি।

কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। পাওয়া যাচ্ছে ৫০০ গ্রাম ও ১ কেজি সাইজে।

Description

Ranga Ghor BD-এর স্পেশাল চালতার আচার

ছোটবেলায় মা-দাদির হাতে বানানো চালতার আচারের সেই টক-ঝাল-মিষ্টি স্বাদ, এবার আপনার ঘরে। রাঙ্গামাটির পাহাড়ি এলাকা থেকে আমরা ফ্রেশ চালতা সংগ্রহ করি, তারপর একদম ঘরোয়াভাবে প্রসেস করে আমাদের নিজস্ব সিক্রেট রেসিপি ও নিজস্ব মসলায় এই আচার তৈরি করি।

এই আচারে কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে খেতে পারবেন। টক, ঝাল আর মিষ্টির সুন্দর মিশেলে ভাত, খিচুড়ি, পরোটা কিংবা বিকেলের নাস্তায় এটা জমে যায়।

সংরক্ষণের নিয়ম: স্বাভাবিক তাপমাত্রায় আচারটি প্রায় ৪ মাস এবং নরমাল ফ্রিজে প্রায় ৬ মাস ভালো থাকবে। আরও বেশিদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখুন। মাঝে মাঝে একটু রোদে দিলে আচার আরও ফ্রেশ থাকে।

একটি বিশেষ টিপস: যেহেতু আমরা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, তাই আচারে পানি ও হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন। সবসময় শুকনো, পরিষ্কার চামচ ব্যবহার করুন আর ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে আটকে রাখুন। পানি বা হাতের স্পর্শ লাগলে যেকোনো আচারই দ্রুত নষ্ট হয়ে যায়।

আপনার পরিবারের জন্য নিয়ে নিন ঘরে তৈরি স্বাদের চালতার আচার।

Additional information

Weight

৫০০ গ্রাম, ১ কেজি

You may also like…